তামিমকে সুবিচারের আশ্বাস,আল আমিন ও শহীদকে জরিমানা

Share it Please
সিলেট সুপার স্টারসের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন, পেয়েছেন ৫ উইকেট। দুর্দান্ত এই পারফরম্যান্সের পরই আল আমিন পেলেন শাস্তি। অখেলোয়াড়সুলভ আচরণের কারণে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বরিশাল বুলসের পেসারকে। সিলেটের পেসার মোহাম্মদ শহীদকেও জরিমানা করা হয়েছে ৩০ হাজার টাকা।
সেদিনের সেই ঘটনা নিয়ে কথা বললেন বিসিসি সভাপতিও। ছবি: প্রথম আলো
ঘটনা ঘটেছিল পরশু বরিশালের ইনিংসের শেষ দিকে। শেষ উইকেট হিসেবে আউট হওয়ার পরই বোলার মোহাম্মদ শহীদের সঙ্গে লেগে গিয়েছিল আল আমিনের। একপর্যায়ে আম্পায়ার এসে থামান দুজনকে। এ ঘটনায় আল আমিনকে দোষী সাব্যস্ত করে ৪০ হাজার ও শহীদকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে বিসিবির শৃঙ্খলা কমিটি। বিসিবি জানিয়েছে, লেভেল-২ পর্যায়ের অপরাধে দুজনকে এ শাস্তি দেওয়া হয়েছে।
এদিকে চিটাগং ভাইকিংস অধিনায়ক তামিম ইকবালের ঘটনায় আবারও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিসিবি। তামিমের সঙ্গে মাঠে সিলেট সুপার স্টারসের মালিকের দেখা হওয়ার ঘটনায় বিস্মিত বিসিবি সভাপতি নাজমুল হাসান, ‘তামিমের অভিযোগটা আমরা পেয়েছি। এটা অনাকাঙ্ক্ষিত। আমরা তদন্ত করছি। আসলে ওই ঘটনাটা ঘটারই কথা নয়। নিয়ম অনুযায়ী, প্রতিপক্ষ দলের অধিনায়কের সঙ্গে কোনো দলের মালিকের এভাবে দেখাই হওয়ার কথা নয়। দেখাটা হলো কীভাবে? আকসুর নিয়মেই এটা তারা কোনোভাবে পারে না। তদন্ত চলছে। পুরো প্রতিবেদন আমরা পেয়ে যাব।’
প্রতিবেদন পাওয়ার পর কী ধরনের শাস্তি কিংবা আদৌ শাস্তি হবে কি না, নানা প্রশ্নই ভাসছে বাতাসে। তবে বিসিবি সভাপতি আশ্বস্ত করছেন, দৃষ্টান্তমূলক শাস্তিই পাবেন দোষীরা, ‘তামিমের অভিযোগ সত্য হলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। তামিমের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। দুই পক্ষের কাছ থেকেই অভিযোগ পেয়েছি। যাঁরা উপস্থিত ছিলেন, সবাইকেই কমিটির কাছে ঘটনা জানাতে বলেছি।